বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

কৃষকের টাকা অকৃষকের পকেটে শুভঙ্করের ফাঁকিতে চলছে সরকারি কৃষি প্রণোদনা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৪ পঠিত

নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নে চলতি ইরি-বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।

প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে চাকরিজীবী, রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতাদের আত্মীয়- স্বজন,পানের দোকানদার,গার্মেন্টস কর্মীর নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় কৃষকদের অভিযোগ: মাঠপর্যায়ে কোনো ধরনের যাচাই-বাছাই না করেই কিছু রাজনৈতিক নেতা, ও প্রভাবশালী ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ঘরে বসেই উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকেরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, আর কৃষিকাজের সঙ্গে দূরতম সম্পর্ক না থাকা ব্যক্তিরা তালিকায় স্থান পেয়েছেন।

তালিকা প্রকাশের পর দেখা যায়: সুবিধাভোগীদের একটি বড় অংশই কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন এবং ওইসব এলাকায় ফসলের কোনো ক্ষতিও হয়নি। অনেক ইউনিয়নে একই পরিবারের চার থেকে পাঁচজনের নাম যেমন তালিকায় ঢুকেছে, তেমনি একই নাম একাধিকবার আসার ঘটনাও ঘটেছে।
অনুসন্ধানে দেখা গেছে, তালিকার ৩০ শতাংশেরও বেশি মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত নন, অথচ তারা কৃষি ভর্তুকি পাচ্ছেন। এই অনিয়মের প্রতিবাদে ক্ষুব্ধ কৃষকেরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন।

মাঠপর্যায়ের কৃষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন: যারা সারা বছর মাঠে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেন এবং দুর্যোগে সর্বস্ব হারিয়েছেন, তাদের নাম তালিকায় নেই। অথচ কৃষির সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, তারা ঘরে বসে প্রণোদনা পাচ্ছেন।বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে।

উল্লেখ্য, এই কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকের এককালীন ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল পাওয়ার কথা। মোট তিন কিস্তিতে একজন কৃষক ৯ হাজার টাকা ও ৪৫ কেজি চাল পাবেন। ইতোমধ্যে তালিকাভুক্তরা ২ কিস্তির সমপরিমাণ ৬ হাজার টাকা ও ৩০ কেজি চাল তুলে নিয়েছেন এবং অবশিষ্ট এক কিস্তির বিতরণ কার্যক্রম চলার সময়ই এই অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News