বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

মদনে ১৩ বছর দায়িত্ব পালনের পর মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭১ পঠিত

নেত্রকোনার মদনে দীর্ঘ ১৩ বছর মুয়াজ্জিনের দায়িত্ব পালন শেষে সুলতু মিয়াকে ব্যতিক্রমী ও রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছে স্থানীয় মসজিদ কমিটি ও মুসল্লিরা।

বিদায়ী সংবর্ধনার পাশাপাশি তাকে এককালীন আর্থিক অনুদান, ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেওয়া হয়। আজ শুক্রবার (২৬ জুন) উপজেলার মহিউদ্দিন মার্কেট জামে মসজিদে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে অর্ধশতাধিক মোটরসাইকেলের বহরে তাকে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।

মুয়াজ্জিনের এই বিদায়ী শোভাযাত্রা দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।
সুলতু মিয়া মদন পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মহিউদ্দিন মার্কেট জামে মসজিদে ১৩ বছর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।
মসজিদ কমিটি জানায়, দায়িত্ব পালনের সময় নিয়মিত আজান দেওয়া, মুসল্লিদের সঙ্গে আন্তরিক আচরণ এবং নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।

এছাড়া ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে মুসল্লি ও মসজিদ কমিটির উদ্যোগে তাকে এককালীন আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
বিদায়ী বক্তব্যে সুলতু মিয়া জানান, এমন ব্যতিক্রমী বিদায় তাকে আবেগাপ্লুত করেছে। তিনি সকল মুসল্লির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার জন্য দোয়া করেন এবং নিজের জন্যও দোয়া কামনা করেন।

মসজিদ কমিটির সভাপতি আল মুনসুরুল আলম বলেন, দেশের অনেক ইমাম ও মুয়াজ্জিন বার্ধক্যে অবহেলিত জীবনযাপন করেন। তাদের সম্মানজনক বিদায় নিশ্চিত করতে এমন উদ্যোগ সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মসজিদ কমিটির সভাপতি আল মুনসুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ফকিরের সঞ্চালনায় বিদায়ী সংবর্ধনায় বক্তব্য দেন মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, ব্যবসায়ী সাজেদুল হক সাজু,সাবেক ইমাম সাইফুল ইসলাম, ব্যবসায়ী শফিকুল আলম, হাফিজুর রহমানসহ অন্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News