বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৭০ পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে পূর্বধলায় ছাত্রলীগের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজ শুক্রবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় অনুষ্ঠিত মিছিলে শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আয়োজকদের দাবি: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগকর্মী জাহিদ হাসান আকাশ,পিয়াস মীর ও হিমু তালুকদার। এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।

মিছিল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ‘লও লও লও সালাম, শেখ শেখ শেখ মুজিব আইতাছেরে আইতাছে, শেখের বেটি আইতাছে এবং পূর্বধলার মাটি, জুয়েল ভাইয়ের ঘাঁটি – এ ধরনের স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বললেন: মিছিলের ভিডিওটি দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News