রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় ক্লাশ বন্ধ রেখে শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়িতে ইট বহনের কাজে ব্যস্ত শিক্ষিকা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৪৪ পঠিত

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ৮৬ নং বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম স্কুলের ক্লাশ বন্ধ রেখে স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়ির ব্যাক্তিগত ইট বহনের মতো ভারি কাজ করাচ্ছেন বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম।

বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলীম উদ্দিন,সহকারী শিক্ষিকা শাহনাজ বেগমের স্বামী।

সুশীল সমাজের মন্তব্য : বাংলাদেশের আইন অনুযায়ী যেখানে শিশু শ্রম বন্ধ করা নিয়ে সকলের কাজ করার কথা সেখানে সরকারি শিক্ষকরাই যদি ক্লাস বন্ধ রেখে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় নিজের ব্যক্তিগত কাজে শিক্ষার্থীদের দিয়ে ইট বহনের মতো ভারি কাজ করান তাহলে শিশু শ্রম কীভাবে বন্ধ হবে?তাহলে কী আইন শুরু কাগজপত্রেই সীমাবদ্ধ? জাতি গড়ার কারিগরদের বিবেকের অবস্থা যদি এমন হয় তাহলে সমাজের অন্যদের বিবেকের দোষ দিয়ে কী লাভ।

সূত্রে আরো জানা গেছে : এর আগেও ধান কাঁটার মৌসুমেও বাচ্চাদেরকে দিয়ে ধান-বন শুকানোর কাজ করিয়েছেন অনেকবার।

এই বিষয়ে জানতে চাইলে : বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলীম উদ্দিন ও সহকারী শিক্ষিকা শাহনাজ বেগমের মোবাইল ফোনে বারবার ফোন দেওয়ার পরেও রিসিভ করে নাই।

এ বিষয়ে জানতে চাইলে : কলমাকান্দা উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক শিক্ষা) মো. মোশাররফ হোসেন বলেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ও দেখেছি আগামী রবিবারে বিদ্যালয়টি খোলা হলে সঠিক তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News