নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের ৮৬ নং বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়" এর সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম স্কুলের ক্লাশ বন্ধ রেখে স্কুলের শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরিহিত অবস্থায় শিক্ষার্থীদের দিয়ে নিজের বাড়ির ব্যাক্তিগত ইট বহনের মতো ভারি কাজ করাচ্ছেন বিদ্যালয় এর সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম।
বেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলীম উদ্দিন,সহকারী শিক্ষিকা শাহনাজ বেগমের স্বামী।
সুশীল সমাজের মন্তব্য : বাংলাদেশের আইন অনুযায়ী যেখানে শিশু শ্রম বন্ধ করা নিয়ে সকলের কাজ করার কথা সেখানে সরকারি শিক্ষকরাই যদি ক্লাস বন্ধ রেখে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় নিজের ব্যক্তিগত কাজে শিক্ষার্থীদের দিয়ে ইট বহনের মতো ভারি কাজ করান তাহলে শিশু শ্রম কীভাবে বন্ধ হবে?তাহলে কী আইন শুরু কাগজপত্রেই সীমাবদ্ধ? জাতি গড়ার কারিগরদের বিবেকের অবস্থা যদি এমন হয় তাহলে সমাজের অন্যদের বিবেকের দোষ দিয়ে কী লাভ।
সূত্রে আরো জানা গেছে : এর আগেও ধান কাঁটার মৌসুমেও বাচ্চাদেরকে দিয়ে ধান-বন শুকানোর কাজ করিয়েছেন অনেকবার।
এই বিষয়ে জানতে চাইলে : বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলীম উদ্দিন ও সহকারী শিক্ষিকা শাহনাজ বেগমের মোবাইল ফোনে বারবার ফোন দেওয়ার পরেও রিসিভ করে নাই।
এ বিষয়ে জানতে চাইলে : কলমাকান্দা উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক শিক্ষা) মো. মোশাররফ হোসেন বলেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি ও দেখেছি আগামী রবিবারে বিদ্যালয়টি খোলা হলে সঠিক তদন্ত করে এর ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ মেহেদী হাসান, প্রধান উপদেষ্টা সম্পাদক : ম. কিবরিয়া চৌধুরী হেলিম, আইন উপদেষ্টা : এড. রোকন উদ্দিন, বার্তা সম্পাদক : সোহেল খান দূর্জয়, সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : হাসপাতাল রোড, জয়নগর নেত্রকোনা। প্রয়োজনে : ০১৭৪২১৯৯১১১ ই-মেইল : mdmehedi101995@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত, ডেইলি নেত্র নিউজ