
আগামীকাল ২৩শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দলটি প্রতিষ্ঠাহ য়েছিলো- ২৩শে জুন, ১৯৪৯ সালে। দলটির তখনকার প্রতিষ্ঠাতা ছিলেন: মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
দলটির অনেক অবদান: ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দলটি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে।
বর্তমান পরিস্থিতি ও কর্মসূচি রাজনৈতিক অবস্থান: সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনে বর্তমানে দলটি বাংলাদেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে নানা বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে।
বর্তমানে দলটির কেন্দ্রীয় নির্দেশনা: পরিবর্তিত পরিস্থিতির কারণে দলটির কেন্দ্রীয় কার্যালয় বা নেতৃবৃন্দ থেকে কোনো আনুষ্ঠানিক কর্মসূচির ডাক দেওয়া হয়নি। তবে দলের ফেসবুক পেইজ এবং সমর্থকদের অনলাইন পেজ বা গ্রুপগুলোর নির্দেশনা অনুযায়ী, দলীয় নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে পোস্টার তৈরি, অসহায়দের মাঝে খাবার বিতরণ, রাজবন্দিদের মুক্তি এবং নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করছেন।