বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০ বছরের শিশু অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার নেত্রকোনায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন-মামলা প্রত্যাহারের দাবি নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের আড়ালে জুয়া নগত টাকা ষাঁড়সহ আটক ১৫ জুয়াড়ি নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খানের দাফন সম্পন্ন ২৬৫ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি  খুলনায় নদী খননের মাটিতে চাপা পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘর – স্বপ্ন ভাঙছে গৃহহীনদের মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে মামলা নেত্রকোণায় উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চায় শিক্ষার্থীদের মেধার প্রদর্শন নেত্রকোনায় পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু মাঠে না গিয়েই অফিসে বসে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় ব্যাপক অনিয়ম স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ

মোহনগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০ বছরের শিশু অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৮ পঠিত

ধর্ষণের কারণে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা হয়ে পড়ার অভিযোগে করা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহন তালুকদারকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও সদস্যসচিব নাজমুল হুদা খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে: অভিযুক্ত মহন তালুকদার মোহনগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে সংগঠনের জরুরি সভা ডেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

দলীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা জীবিকার জন্য দেশের বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করেন। মা গৃহকর্মীর কাজ করেন। গত বছরের ডিসেম্বরে শিশুটির মা কাজের জন্য বাইরে গেলে মহন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন মহন তালুকদার। ভয়ে শিশুটি ঘটনাটি কাউকে বলেনি।

গত ১২ মার্চ শিশুটি অসুস্থ বোধ করে এবং তার মধ্যে শারীরিক পরিবর্তন দেখা যায়। মা মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা খুলে বলে। পরদিন ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত ২৮ এপ্রিল আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালত থানা-পুলিশকে অভিযোগটি মামলা হিসেবে নিতে নির্দেশ দেন। পরে ২ মে থানায় মামলা রেকর্ড করা হয়। কিন্তু পুলিশ এখনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

এ নিয়ে গতকাল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর গতকাল রাতে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
শিশুটির মা বলেন: আমার মেয়েটা ছোট মানুষ। কিছুই বোঝে না। মহন তার জীবনটা নষ্ট করে দিছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম বলেন : আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। দ্রুত তাকে গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News