
নেত্রকোনায় নির্মাণাধীন বাইপাস সড়কে মশাল মিছিল করাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৭নেতা-কর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের চল্লিশা-দুধকুড়া অংশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন : আলম মিয়া,মোঃ আরিফ মিয়া,ইব্রাহিম খলিল,জোনায়েদ হাসান রাফি,শাহাদাত রহমান সিয়াম,সাকিবুল ইসলাম,রিয়াদ মিয়া সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহ্ নেওয়াজ বলেন: বাইবাস সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করাকালে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তখন ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply