সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

নেত্রকোনায় অপূর্ব পালের ফাঁসির দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন কর্মসূচি 

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪৬৯ পঠিত
0-0x0-0-0#

আজ ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বড় বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয় পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য ও পবিত্র কুরআন শরীফ অবমাননা করে দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত হেনেছে। এটি শুধুমাত্র একটি ধর্মকে নয়, বরং সামগ্রিকভাবে সমাজের শান্তি ও সম্প্রীতিকে বিনষ্ট করার শামিল।

বক্তারা অবিলম্বে অপূর্ব পালের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও সর্বোচ্চ আইনানুগ বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন কর্মকাণ্ড রোধে রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহিম রুহী, কেন্দ্রীয় সূরা সদস্য, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমদ জিহাদী, মাওলানা খাইরুল বাশার, জেলা খেলাফত নেতা, মাওলানা আব্দুল হালিম, অধ্যাপক মুজিবুল হক, মোঃ আব্দুল হামিদ, মুফতি মোহাইমিনুল ইসলাম, যুবনেতা মাওলানা আব্দুল ওয়াদুদ, খেলাফত যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আজহারুল ইসলাম,খেলাফত ছাত্র আন্দোলন জেলা সভাপতি মাওলানা আব্দুল মোতালিব খান,খেলাফত ছাত্র আন্দোলনের সদর উপজেলা সভাপতি মাওলানা সাকিব আল হাসানসহ এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের খেলাফত আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News