বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় অফিস সহকারীকে মারধরের ঘটনায় ভূয়া সাংবাদিক গ্রেফতার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৭ পঠিত

নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারীকে মারধরের অভিযোগে ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে (৩৫) গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ সাংবাদিকদের বলেন: খালিয়াজুড়ি উপজেলার কাদিরপুর গ্রামের অমর চন্দ্র বিশ্বাসের ছেলে অমিতাভ বিশ্বাস গত (৩ সেপ্টেম্বর) বুধবার সাড়ে ১১টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে অফিস সহকারী মোহাম্মদ রাসেল হায়দারের কাছে নিজেকে “দৈনিক আমার সংবাদ” পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে তার কাছে অনৈতিক সুবিধা চায়।

তিনি দিতে অপারগতা প্রকাশ করলে তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ নিয়ে ভূয়া সাংবাদিক পরিচয় ধারী ও অফিস সহকারী রাসেলের মাঝে বাকবিতন্ডা হয়। পরে অফিসের অন্যান্য স্টাফরা এসে তাদের অফিস থেকে বের করে দেয়। বিকেল সাড়ে তিনটার দিকে অফিস সহকারী রাসেল হায়দার দুপুরের খাবার খেয়ে অফিসের গেইটে আসলে অমিতাভ তার উপর হামলা চালায় ও অফিস প্রাঙ্গনে থাকা গাছের একটি ডাল ভেঙ্গে তাকে বেধড়ক প্রহার করে।

এ সময় রাসেলের আর্তচিৎকারে অফিসের লোকজন এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও বলেন: এ ঘটনায় আহত রাসেল হায়দার বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ভূয়া সাংবাদিক অমিতাভ বিশ্বাসকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News