মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জিডি করার ৫ ঘণ্টার মধ্যে ১২ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪২১ পঠিত

থানায় জিডি করার ৫ ঘণ্টার মধ্যে আনুমানিক ১২ লক্ষ টাকা মূল্য মানের ৬ ভরি ১৩ আনা’র বিভিন্ন ধরনের স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।

নেত্রকোনা মডেল থানায় অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের বলেন: নেত্রকোনা পৌরসভার কাটলী এলাকার মোঃ মঞ্জুরুল হকের মেয়ে মুমতাহীনাহ মীম ৩১ আগষ্ট সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে মঈনপুরস্থ শ্বশুরের বাসা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে কাটলী বাবার বাসায় যায়।

অটোরিকশা থেকে নামার সময় মনের ভূলে সাথে থাকা কাপড়ের ব্যাগ ফেলে রেখে যায়। বাসায় গিয়ে কাপড়ের ব্যাগের কথা মনে হলে গৃহিণী ও তার পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করেও কোথাও অটোরিকশা ও তার চালককে না পেয়ে রাত ১০টার দিকে নেত্রকোণা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করেন।

জিডির পর পরই পুলিশ সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশাটি শনাক্ত করে রঙ্গের বাজারের আনোয়ারের রিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে অটোরিকশা চালকের নাম সংগ্রহ করে রাত ৩টার দিকে পুকুরিয়া এলাকার ডেন্ডু মিয়ার পুত্র মোঃ দুখু মিয়ার কাছ থেকে কাপড়ের ব্যাগটি উদ্ধার করে।

তাকে জিজ্ঞাসাবাদ কালে চালক দুখু মিয়া বলেন : তিনি যখন ব্যাগটি তার রিকশায় দেখতে পায় তখন অটোরিকশা চার্জ প্রায় শেষ হওয়ার পথে। তিনি তার রিকশাটি গ্যারেজে চার্জে রেখে কাপড়ের ব্যাগটি না খুলেই সযত্নে ঘরে রেখে দেন এবং পরদিন মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেয়ার কথা পরিবারের লোকজনকে জানান।

অফিসার ইনচার্জ আরো বলেন : হারানো কাপড়ের ব্যাগের ভেতর ২ ভরি ৮ আনা ওজনের ২ টি স্বর্ণের হার, ১ ভরি ২ আনা ওজনের ২ জোড়া কানের ঝুমকা, ১ ভরি ওজনের ১ জোড়া হাতের বালা, ১ ভরি ৮ আনা ওজনের ৪টি স্বর্ণের চেইন, ৫ আনা ওজনের ১ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ২টি স্বর্ণের আংটি ছিল। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা।

হারানো ব্যাগ ও তার ভেতরে রাখা স্বর্ণালংকার উদ্ধারের পর মডেল থানায় অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ ১লা সেপ্টেম্বর রাত ১০টার দিকে স্বর্ণালংকারের মালিক গৃহিণী মুমতাহীনাহ মীমকে তার ব্যাগ ও স্বর্ণালংকার বুঝিয়ে দেন। গৃহিণী তার সমুদয় মালামাল ফিরে পাওয়ায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News