মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

ফেব্রুয়ারির নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না – সালাহউদ্দিন আহমদ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫২০ পঠিত

ফেব্রুয়ারির নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এসময় তিনি বলেন: ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন হবে,আর সেই নির্বাচন পাহারা দেবে এ দেশের জনগণ।

আজ (৩০ আগস্ট) শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন তিনি

পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি ওঠার বিষয়ে তিনি আরো বলেন: একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন থেকে বলছে, পিআর না হলে নির্বাচন হতে দেবে না। আমি ঘোষণা দিচ্ছি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজান শুরু হওয়ার সপ্তাহ খানেক আগে জাতীয় সংসদ নির্বাচন হবে।সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। সেই শক্তি কারও নাই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়,তারা নানা বাহানা করছে।

জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হাসান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

এছাড়াও বক্তব্য রাখেন : নেত্রকোনা জেলা বিএনপি’র আহ্বায়ক বর্তমান সভাপতি প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম- আহ্বায়ক. বর্তমান সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সদস্য সচিব, বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী এস এম মনিরুজ্জামান দুদু ও জেলা যুবদল সাবেক ১নং সহ সভাপতি,বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোনা জেলা বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত ২০১৪ সালের ২৫ অক্টোবর সবশেষ সম্মেলন হয় এবং সেই কমিটি ভেঙে ২০১৯ সালের ৬ অগাস্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News