বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে নেত্রকোনায় অধ্যাপক : মজিবুর রহমান

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৪৩০ পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে নেত্রকোনা জেলা জামায়াতের ষাণ্মাসিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন: আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন হোক। কোনো ভোট ডাকাতের হাতে দেশকে ছেড়ে দেওয়া হবে না। জনগণের ভোট রক্ষায় ভোট কেন্দ্র ও ভোট বাক্স পাহারা দিতে হবে। জামায়াত চেষ্টা করছে ইসলামের পক্ষে একটি বিকল্প ভোট বাক্স দেওয়ার। নির্বাচনী তফসিল ঘোষণা হলে তা বাস্তব রূপ নেবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) নেত্রকোনার পাবলিক হলে জেলা শাখার উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড.শামীউল হক ফারুখী এবং অঞ্চল টিম সদস্য ময়মনসিংহ ও সাবেক জেলা আমির অধ্যাপক মাওলানা এনামুল হক।

এসময় আরো উপস্থিত ছিলেন: জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড.ছামিউল হক ফারুকী, নেত্রকোনা-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, নেত্রকোনা-৩ আসনের প্রার্থী মো.দেলোয়ার হোসেন সাইফুল, নেত্রকোনা-৫ আসনের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, নেত্রকোনা-১ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হাসিম।

জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল।সম্মেলনে জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যসহ সারা জেলা থেকে প্রায় ছয় শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News