
নেত্রকোনা পৌর এলাকার পুকুরিয়ায় পৈত্রিক সম্পত্তি জোর পূর্বক ভাবে ভোগ দখলের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত. ইমান আলীর ছেলে মো.শহীদ মিয়া, মো.সুমন মিয়া, মো.সুজন মিয়া, মোছা.রাশেদা খাতুন ও মোছা.রোকেয়া খাতুনের বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে : মৃত. রমেশ দেবনাথের ছেলে অজয় দেবনাথ বাদী হয়ে ২০/০৬/২৫ তারিখে নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ বিষয়ে অজয় দেবনাথ বলেন: আমি একজন ব্যাবসায়ী আসামি আমার পাড়া প্রতিবেশী নেত্রকোনা থানাধীন পুকুরিয়া মৌজাহায় বি.আর.এস খতিয়ান নং ৫৬৬৭ – দাগ নাম্বার ৪৩২৭ মোট=.০৯ শতাংশ আমার পৈত্রিক সম্পত্তি। আসামির সহিত পূর্ব হইতেই উপরোক্ত জমি নিয়ে বিরোধ চলছে বেশকিছু দিন যাবৎ আসামিগন জোর পূর্বক ভাবে আমার উক্ত সম্পত্তি জোর পূর্বক ভাবে ভোগ দখল করিয়া আসিতেছে।
আমার উক্ত জমিকে কেন্দ্র করিয়া আসামিরা আমার সাথে মারমুখী আচরন করে। পরে কয়েক দফায় শালিশি বৈঠক হইলেও বিবাদীগন কোন প্রকার শালিশি বৈঠক মানতে রাজি হয় না। উক্ত বিরোধের জের ধরিয়া বিবাদীগন আমার উপর অন্যায় অত্যাচার করিয়া আসিতেছে। আমি আসামিদের আমার বসত বাড়ীর জায়গা ছেড়ে দিতে বললে উপরোক্ত আসামি আমার উপর চড়াও হইয়া ও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গালিগালাজের এক পর্যায়ে আমাকে মারপিট করিতে উদ্ধ্যত হয়।
উক্ত বিষয় নিয়া যে কোন সময় আইন শৃঙ্খলা সহ শান্তি ভঙ্গের সম্ভাবনা রয়েছে। উল্লেখিত বিবাদীগন সামাজিক ন্যায় নিতীর তোয়াক্কা করেনা,আইন কানুন মানে না এবং গন্যমান্য ব্যাক্তিদের পরোয়া করেনা। আমি আমার পরিবারের সাথে এবং এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোষ-মিমাংসায় ব্যর্থ হইয়া থানায় অভিযোগ দায়ের করি।
Leave a Reply