সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

৫ আগষ্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নেত্রকোনায় জেলা বিএনপি’র বিজয় র‍্যালী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭৫ পঠিত

গত বছরে ৫ আগষ্ট ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার (৬ আগষ্ট) দুপুরে নেত্রকোনা জেলা বিএনপি এই বিজয় র‍্যালীর আয়োজন করে।

নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা.মো. আনোয়ারুল হক এর সভাপতিত্বে সদস্য সচিব ড মো. রফিকুল ইসলাম হিলালী’র সঞ্চালনায় পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে র‍্যালী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন: জেলা বিএনপি’র সাবেক সভাপতি সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন: ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটানো হয়েছে। আর যেন কোন দিন ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

পরে একটি বিশাল বিজয় র‍্যালী বের করা হয় এতে অংশ নেয় নেত্রকোনা জেলা বিএনপি, সদর থানা বিএনপি, পৌর বিএনপিসহ নেত্রকোনা জেলা  যুবদল, জেলা ছাত্রদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা কৃষকদলসহ সকল অঙ্গসংগঠনে নেতাকর্মীবৃন্দ।

বিজয় র‍্যালীটি পুরাতন কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কালেক্টরেট ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে এসে শেষ হয়। তবে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির মিছিলটি সবার নজর কাড়ে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News