
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার হাওর এলাকায় ধলাই নদীতে নৌকাডুবে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বুধবার বেলা ৩টার দিকে তাদের মরদেহ উদ্ধার হয় বলে মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন জানিয়েছেন।
মৃতরা হলেন: নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. জিয়া (২০) ও মো. মারুফ (২৪)। সোমবার রাত ৩টার দিকে জেলার পূর্বধলা থেকে বালুবোঝাই নৌকাটি মোহনগঞ্জের আদর্শনগরে যাচ্ছিল। আদর্শনগরের কাছাকাছি ধলাই নদীতে প্রবল স্রোতের টানে তলিয়ে যায়। এ সময় নৌকায় থাকা তিনজনের মধ্যে একজন সাঁতরে তীরে উঠে আসতে পারলেও জিয়া ও মারুফ নিখোঁজ ছিলেন।
মঙ্গলবার সকাল থেকে তাদের উদ্ধারে মোহনগঞ্জ ঢফায়ার স্টেশনের কর্মীরাসহ ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল কাজ করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন: নদীতে তলিয়ে যাওয়া নৌকাটি পানি থেকে তুলে আনা হয়েছে। ওই নৌকায় আটকে থাকা অবস্থায় দুই শ্রমিকের লাশ পাওয়া গেছে। তিনি বলেন: ঘটনাস্থলে পুলিশ রয়েছে,এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Leave a Reply