সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

নেত্রকোনার পূর্বধলায় জমি দখল ও দোকানঘর ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১১৫ পঠিত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার ফাজিলপুর বাজার এলাকায় জমি দখল ও দোকানঘর ভাঙচুর করে প্রকাশ্যে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে একই পরিবারের পাঁচজন সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় ত্রিশাল পৌর এলাকার বাসিন্দা মোঃ আলমগীর কবির (৫৩) নামে এক ব্যক্তি পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এন নুরুল আলম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন: তদন্ত চলছে। প্রাথমিক ভাবে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগে বলা হয়: আলমগীর কবির তার পিতা মৃত আলতাব আলী সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পূর্বধলার ফাজিলপুর মৌজায় ৬০ শতাংশ জমি পান। এর মধ্যে ৩ শতাংশ জমি ঘর করে তিনি দীর্ঘদিন ধরে ভাড়া দিয়ে আসছেন মোঃ মজিবুর রহমান নামের একজন চায়ের দোকানদারকে।

গত রোববার সকাল ১০টার দিকে মোবাইল ফোনে সংবাদ পেয়ে আলমগীর জানতে পারেন,স্থানীয় কচুমুদ্দিনের পাঁচ ছেলে মোঃ সুলতান (৪০), মোঃ শাহ পরান (৩৫),মোঃ আলমগীর (৩০), মোঃ শাহ আলম (২৫) ও মোঃ আকাশ (২২) লাঠিসোটা নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ওই জমিতে ঢুকে চায়ের দোকান ভাঙচুর করেন। টিন ও ছাউনি ভেঙে ফেলা হয়,যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০ হাজার টাকা।
পরে তারা একটি ড্রাম ট্রাক এনে জমিতে মাটি ফেলতে শুরু করেন,যেন জবরদখলের ভিত্তি তৈরি করা যায়।

সংবাদ পেয়ে জমির মালিক আলমগীর কবির,তার ভাই শাহজাহান কবির ও স্ত্রী নূর জাহান আক্তার ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের মারধরের চেষ্টা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। হুমকিতে বলা হয়,জমিতে আসলে মেরে ফেলব,লাশ গুম করব।তবে উপস্থিত কিছু স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার বিষয়ে দোকানদার মজিবুর রহমান বলেন: আমি বিগত ২০ বছর ধরে এখানে চায়ের দোকান করে আসছি। দোকানটি আলমগীর সাহেবের কাছ থেকে ভাড়া নিয়ে নিয়েছি। হঠাৎ দিনের বেলা কেউ কিছু না বলেই আমার দোকান ভেঙে ফেলে। আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ফাজিলপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া বলেন: এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য। জোরপূর্বক জমি দখল, ভাঙচুর ও হুমকি সবই আইনবিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়,ফলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News