বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতকে ভূমিকা রাখতে হবে- ড. সামিউল হক ফারুকী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৫৯ পঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী বলেছেন:- এদেশের মানুষ জামায়াতে ইসলামীর দিকে তাকিয়ে আছে। মানুষ আর কোনো স্বৈরাচারী শাসন দেখতে চায় না। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতকে কালের মুয়াজ্জিনের ভূমিকা রাখতে হবে।

কর্মী গঠন, মানোন্নয়ন ও দেশের মানুষের সেবা দেওয়ার জন্য নিজেদের তৈরি করতে হবে। আগামীর নেতৃত্ব ইসলামের নেতৃত্ব, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের ৭ দফা দাবীর পক্ষে জনমত গড়ে তুলতে হবে। ১৯ জুলাইয়ের সমাবেশ হবে দেশের মানুষের মুক্তির সমাবেশ।

নেত্রকোনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত শনিবার ১২ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলা কর্মশালায় জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ-এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফা, জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের সদস্যবৃন্দ। এসময় কর্মশালায় বিভিন্ন উপজেলার প্রায় শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News