সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

বারহাট্রা খাদ্যগুদামে মজুতে গরমিল- কর্মকর্তা প্রত্যাহার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১২ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় সরকারি খাদ্যগুদামে ধান-চালের মজুতে গরমিল থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে গত শনিবার জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে: বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ২৯ জুন বারহাট্টা সদর খাদ্যগুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খবিরুল আহসান।

পরিদর্শনকালে নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯ টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। সেই সঙ্গে ৪ হাজার ৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। সেই অনুযায়ী খাদ্য বিভাগে প্রতিবেদন পাঠানো হয়।

ইউএনও খবিরুল বলেন: সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।খাদ্য বিভাগের সূত্রমতে, পরিদর্শন প্রতিবেদনে এমন গরমিল পাওয়ার পর সংশ্লিষ্ট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে খাদ্য বিভাগ।

এ বিষয়ে জানতে হুমায়ুন কবিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
জেলা খাদ্যনিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন: অতিরিক্ত ধান গুদামে জমা আর খালি বস্তা কম থাকার কারণে ইতিমধ্যে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News