বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাইকোর্টে থেকে জামিন নেওয়ার পরেও গ্রেফতার জেলা কৃষক লীগের সদস্য সচিব আবু তাহের জামায়াত এমপি গাজী নজরুলের ভাইরাল ভিডিওটি এআই নয় : রিউমর স্ক্যানার নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

নেত্রকোনার সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৯৩ পঠিত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমন্তরক্ষী বাহিনী বিএসএফ।পরে তাদের আটক করে বিজিবি।এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুজন পুরুষ রয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা ৩১ বিজিবির বিজয়পুর ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম। আটকদের বাড়ি ঢাকা, চট্টগ্রাম,রাজবাড়ি,পটুয়াখালি, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

কমান্ডার শহীদুল ইসলাম বলেন: বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া এলাকায় ২১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশইন করা ওই ২১ জনকে আটক করা হয়।পরে জেলা পরিষদের বাংলোতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়।

তিনি বলেন: আটকরা গত এক সপ্তাহ থেকে সাত বছরের মধ্যে দিল্লিতে কাজের জন্যে যায়। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে একত্র করে দিল্লির নাজিরাবাদ বিমানবন্দর দিয়ে বিমানে করে আসাম নেওয়া হয়। পরে বিএসএফ তাদের ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে।আটকদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানান বিজিবির কর্মকর্তা শহীদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News