রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৭ম ‎মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বুধবার মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঘোষণা মোহনগঞ্জে ২ শিক্ষার্থী অপহরণচেষ্টা ট্রেন থেকে উদ্ধার ১ জন অপরজন অটোরিকশা থেকে লাফিয়ে বাঁচে  নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযানে ১২ শ পিস ইয়াবাসহ আটক ৪ পূর্বধলায় নদীতে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার বারহাট্টায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি দখলের অভিযোগ ‎ কৃষককে অপহরণ করে ১২ লাখ মুক্তিপণ দাবির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেপ্তার নেত্রকোনায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন পূর্বধলায় ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে.. নেত্রকোনায় ৩ উপজেলা ৩ পৌর শাখা ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

দীর্ঘ ১৬ বছর পর নেত্রকোনা দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেল অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৭৪ পঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুর্গাপুর উপজেলা ও পৌর কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৮ জুন) সকাল ১১টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নেত্রীবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মেলন উদ্বোধন করেন: জেলা বিএনপি‘র আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
উদ্বোধন শেষে, উপজেলা বিএনপি’র আহবায়ক মো. জহিরুল আলম ভুইয়ার সভাপতিত্বে এবং পৌর বিএনপি‘র সদস্য সচিব মো.হারেজ গণি‘র সঞ্চালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন: কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন: জাতীয় নির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপি’র সদস্য ড. রফিকুল ইসলাম হেলালী, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক, এডভোকেট মো. মাহফুজুল হক, মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু।

উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র সদস্য সচিব আব্দুল আওয়াল, পৌর বিএনপি’র আহবায়ক আতাউর রহমান ফরিদ প্রমুখ। আলোচনা শেষে কাউন্সিলের মাধ্যমে মো. জহিরুল আলম ভুইয়াকে উপজেলা বিএনপি’র সভাপতি ও মো. আব্দুল আওয়ালকে সাধারণ সম্পাদক এবং আতাউর রহমান ফরিদকে পৌর বিএনপি’র সভাপতি এবং মো. হারেজ গণিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা ও পৌর বিএনপি’র পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান, উপজেলা বিএনপি’র নব-নিবাচিত সভাপতি জহিরুল আলম ভুইয়া। উল্লেখ্য, ইতোমধ্যে দুর্গাপুর উপজেলার সাতটি ইউনিয়নে বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন মো.হারেজ গণি। দীর্ঘ ১৬ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায়, বিএনপি সমর্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News