বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনা ছাত্রদলের উদ্যেগে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পানি কলম ও স্যালাইন বিতরণ

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২১৬ পঠিত

চলমান এইচএসসি পরীক্ষায় তীব্র গরমে নেত্রকোনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় এগিয়ে এসেছে নেত্রকোনা জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নেত্রকোনা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সামনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। একই সঙ্গে শহরের অন্যান্য কেন্দ্রগুলোর সামনেও ছাত্রদল নেতাকর্মীরা সক্রিয়ভাবে কার্যক্রম চালান।

ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি, খাবার স্যালাইন,কলম ও স্কেল বিতরণ করা হয়। এছাড়া অভিভাবকদের দিকেও ছিল বিশেষ নজর। গরমে অসুস্থ হয়ে পড়া কেউ যাতে কষ্ট না পান,সেজন্য কেন্দ্রের বাইরে অবস্থানরত ছাত্রদল নেতাকর্মীরা প্রস্তুত ছিলেন সহায়তা দিতে।

কার্যক্রমে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শামসুল হোদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু,দফতর সম্পাদক প্রান্ত পাঠান,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গোলাম রাব্বি প্রমুখ।

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন: শহরের প্রতিটি কেন্দ্রে আমরা প্রস্তুত ছিলাম। এই প্রচণ্ড গরমে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা দিতে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছি। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে কলম ও স্কেল দিয়েছি। ছাত্রদল সবসময় শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে। শুধু জেলা শহরে নয়, জেলার প্রতিটি উপজেলা কেন্দ্রেও ছাত্রদলের নেতাকর্মীরা একইভাবে পরীক্ষার্থীদের পাশে ছিল। আমরা চাই সমাজে ভালো কাজের প্রতিযোগিতা হোক

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News