সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কলমাকান্দায় দেশীয় রিভলবারসহ যুবক গ্রেফতার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২০৬ পঠিত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় তার ভগ্নিপতি দ্রুত পালিয়ে গেছে বলে জানায় পুলিশ গ্রেফতারকতৃ যুবক মো.আওলাদ হোসেন (২৬) কলমাকান্দার সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. করিম উদ্দিনের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক।

আজ শুক্রবার (১৩ জুন) ভোরে উপজেলার বিশরপাশা টলারঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গ্রেফতারকৃত আওলাদের ভগ্নিপতি আব্দুল মান্নান পালিয়ে যান।

বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহিদুল ইসলাম বলেন: গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে : গ্রেফতারকৃত আওলাদ স্বীকার করেছে তার ভগ্নিপতি আব্দুল মান্নানও এ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অনেকে পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে,এসব অভিযান অব্যাহত থাকলে অপরাধীদের দৌরাত্ম কমবে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর বলেন: অবৈধ অস্ত্র নির্মাণ,পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News