রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কলমাকান্দায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৩৬ পঠিত

নেত্রকোনার কলমাকান্দা খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মুজাহিদ (৫) নামের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ডাহাপাড়া গ্রামের বাসিন্দা সাব্বির হোসেনের একমাত্র পুত্র সন্তান এ ঘটনায় পরিবার ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে: ঈদের ছুটিতে বাবার সঙ্গে খালার বাড়িতে বেড়াতে এসেছিল মুজাহিদ। দুপুরের দিকে খেলতে খেলতে পরিবারের অজান্তে বাড়ির পাশের মঙ্গলেশ্বরী নদীর দিকে চলে যায় শিশুটি। একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যায় মুজাহিদ।

অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে মুজাহিদকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরোজা আক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর বলেন: যথাযথ আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুর লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News