বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (NCP) মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৯৯ পঠিত

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (NCP) সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩ টায় নেত্রকোনা পাবলিক হলে জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন: উত্তরাঞ্চল জাতীয় নাগরিক পার্টির সংগঠক রফিকুল ইসলাম আইনী। সঞ্চালনায় ছিলেন: আব্দুল গাফফার ও রাফায়েল হাসান সৌরভ। সভায় বক্তব্য রাখেন: উত্তরাঞ্চলের সংগঠক ইঞ্জিনিয়ার আবুল বাশার ও প্রীতম সোহাগ,জাতীয় নাগরিক পার্টির সদস্য ফাহিম রহমান খান পাঠান,ডিপ্লোমা প্রকৌশলী ইউংয়ের যুগ্ম সমন্বয়ক ইঞ্জিনিয়ার শেখ জামাল আবীর এবং জাতীয় নাগরিক পার্টি নেত্রকোণা জেলা শাখার সদস্য সচিব মো.আশরাফুল আলম অপূর্ব।

এসময় বক্তারা বলেন: জাতীয় নাগরিক পার্টির মূল শক্তি হচ্ছে মাঠ পর্যায়ের সংগঠকরা। তাদের সক্রিয় ও নিষ্ঠাবান অংশগ্রহণের মাধ্যমেই সাংগঠনিক কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও সুসংহত করতে হবে। তারা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর জোর দেন। সভা শেষে একটি সাংগঠনিক কর্মপরিকল্পনা গৃহীত হয় এবং সিদ্ধান্ত হয় যে ভবিষ্যতে উপজেলা পর্যায়েও একই ধরনের সভার আয়োজন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News