শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

নেত্রকোনায় গ্রামীণ শিল্পের উৎসব ও মাসব্যাপী তাঁত-কুটির শিল্প মেলা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৩৯০ পঠিত

নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী তাঁত-বস্ত্র, কুটির শিল্প ও বাণিজ্য মেলা। স্থানীয় ঐতিহ্যবাহী হস্ত ও কুটির শিল্পের বিকাশ,বিপণন এবং জেলার সাধারণ মানুষের জন্য বিনোদনের ব্যবস্থা করতেই এই ব্যতিক্রমধর্মী মেলার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার (২৮ মে) দুপুরে শহরের জয়নগর এলাকার দত্ত উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. কিবরিয়া চৌধুরী হেলিম।

মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখলেছুর রহমান খসরু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু,জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ,কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান,বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী প্রমুখ।

মেলায় হস্ত,কুটির ও বস্ত্র শিল্পসহ বিভিন্ন পণ্যের প্রায় শতাধিক স্টল অংশ নিয়েছে। এসব স্টলে প্রদর্শিত হচ্ছে মাটির তৈজসপত্র, কাঠের তৈরি আসবাব ও নকশা করা সামগ্রী,দেশীয় তাঁতের কাপড় চামড়াজাত সামগ্রী, খাদ্যপণ্য,নকশীকাঁথা,গৃহসজ্জার সামগ্রীসহ নানান ধরনের দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব হস্তশিল্প।

আয়োজকেরা বলেন: এ মেলার প্রধান লক্ষ্য হচ্ছে জেলার ঐতিহ্যবাহী হস্ত ও কুটির শিল্পের শিল্পীদের উৎপাদিত পণ্যের সঠিক বাজার সৃষ্টি করা এবং তাদের নৈপুণ্যকে দেশব্যাপী তুলে ধরা। পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্য সুস্থ বিনোদনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবেও কাজ করবে এই মেলা।

মেলার প্রতিদিনের আয়োজনে থাকছে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান,স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লোকজ সংগীত,নাটিকা,নৃত্য পরিবেশনা এবং শিশুদের জন্য বিভিন্ন রকম রাইডিং ও খেলাধুলার ব্যবস্থা। সন্ধ্যার পর জমে উঠবে মেলার প্রাণ,সংস্কৃতি ও কণ্ঠসংগীতের মনোমুগ্ধকর আয়োজন।

মেলার আয়োজক ও জেলা সমবায় ব্যাংকের নেতারা বলেন: নেত্রকোণার মতো শিল্পনির্ভর জেলায় হস্ত ও কুটির শিল্পের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ,এই ধরনের মেলা কেবল অর্থনীতিকে চাঙ্গা করে না সামাজিক বন্ধনও দৃঢ় করে।

তাঁরা আশা প্রকাশ করে বলেন: প্রতি বছর নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত থাকলে জেলার বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের শিল্পচর্চায় নবউদ্যম পাবে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News