সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জে তিন সন্তানের জননীকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর আজব কাণ্ড নেত্রকোনায় হেরোইন পাচারকালে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ললিতাসহ আটক ০৩ নেত্রকোনা সদর হাসপাতালে চুরির অভিযোগে এক নারী আটক নেত্রকোনায় জমি-সংক্রান্ত জেরে বসতঘরে যুবককে গলা কেটে হত্যা যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধদিবস পালিত রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক নেত্রকোনায় অটোরিকশা-পিকআপ সংঘর্ষে নিহত -১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ১০১ তম জন্মদিন আজ শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রোহিঙ্গাকে বাংলাদেশি নাগরিকত্ব দিয়ে চাকরিচ্যুত হলেন ৩ জন

নেত্রকোনায় সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৭৭ পঠিত

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের হামলার অভিযোগে মামলা হয়েছে।

এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.কুদ্দুছ, ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-২০০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ মে মদন থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে চোখ হারানো উপজেলার চানগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব। নবাব নেত্রকোনার আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী।

মামলার এজাহারে অভিযোগ করা হয়ছে : চলতি বছরের ১৮ জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মদন শহরে মিছিল বের করে এ সময় কঠোর হাতে আন্দোলন দমাতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নির্দেশ দেন তৎকালীন এমপি সাজ্জাদুল হাসান। এদিন আন্দোলন চলাকালে পুলিশকে পেছনে রেখে ছাত্র-জনতার ওপর গুলি চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটনায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে ৫০-৬০ জন ছাত্র-জনতা গুরুতর আহত হয় আহত হলে নবাব এক চোখের দৃষ্টি হারান,অন্য চোখও মারাত্মক জখম হয়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন: বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করে রোববার (২৫ মে) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News