
নেত্রকোনা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে ব্যাংক কর্মকতাগণ ও পরিবহন মালিক সমিতি এবং বাজার কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন: জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব হাফিজুর ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব সজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, জনাব কাজী শাহ নেওয়াজ অফিসার ইনর্চাজ নেত্রকোণা মডেল থানা,এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
Leave a Reply