সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

পূর্বধলায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৯ পঠিত

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়নের জামধলা এলাকার একটি খাল থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে জামধলা দেউটুকুন গুদারাঘাট এলাকার খালে মরদেহটি ভাসতে দেখা যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে: প্রথমে খালে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান জামধলা গ্রামের গ্রাম পুলিশ সদস্য মো.সাবুল মিয়া। পরে তিনি পূর্বধলা থানায় খবর দেন। খবর পেয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ চৌধুরী ও তদন্ত কর্মকর্তা মিন্টু দে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে: মরদেহে আঘাতের কোনো চিহ্ন নেই। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তিনি মানসিকভাবে অসুস্থ হতে পারেন। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম আজকের আরবানকে বলেন: মরদেহটি থানায় রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পিবিআই ও সিআইডিকে ঘটনাস্থল পরিদর্শনের জন্য জানানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News