
নদী উদ্ধারের নামে জন হয়রানি বন্ধসহ ভীতিকর পরিমাপ কার্যক্রম বন্ধের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেটের সামনে হাজারো মানুষের উপস্থিতিতে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন: বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, আবুল বাসার হাদী,জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শাহাদাত নাজু,তানভীর জাহান চৌধুরী, সাংবাদিক মিজানুর রহমান ইমন, রাসেল ফারুকসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন: সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী ‘নদী উদ্ধার’ অভিযানের নামে নেত্রকোনা পৌর এলাকার মগরা নদীর তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ও দোকানে বিনা নোটিশে প্রবেশ করে সিএস নকশার ভিত্তিতে পরিমাপ কার্যক্রম চালাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বক্তারা আরও বলেন: গত ১৫ মে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করতে বলা হয়। সেখানে বোর্ডের এক কর্মকর্তা পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি কপি দেখালেও সিএস নকশা অনুযায়ী পরিমাপের কোনো উল্লেখ সেখানে নেই।
পরবর্তীতে তিনি হাইকোর্টের একটি আদেশ এর কথা বললেও তা দেখাতে ব্যর্থ হন এ প্রসঙ্গে বক্তারা বলেন অতীতে সদর এসি (ল্যান্ড) বুলবুল আহমেদ তালুকদার নিজে উপস্থিত থেকে বিআরএস নকশা অনুযায়ী নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
সরকার যেখানে বিআরএস ছাড়া কোনো খাজনা গ্রহণ করে না,সম্পত্তি অনুমোদন বা হস্তান্তর করে না সেখানে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মচারী সিএস নকশা দেখিয়ে ব্যক্তিমালিকানাধীন জমি মাপার ভয় দেখিয়ে অর্থ আদায়ের পায়তারা করছে
Leave a Reply