বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষার ৩য় ও শেষ দিনের কার্যক্রম সম্পন্ন আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নেত্রকোনা জেলা আ.লীগের পক্ষথেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে আদালত: তথ্য উপদেষ্টা জুলাই অভ্যুত্থানের আরও ৩ মামলায় জামিন আবেদন দীপু মনির নেত্রকোনায় ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাদক কারবারি  ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হা-ম-লা নেত্রকোনায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ও প্রাথমিক বাছাই পর্বের ২য় দিনের কার্যক্রম সম্পন্ন নেত্রকোনায় ঐতিহ্যবাহী ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব শুভ উদ্বোধন চাঁদাবাজির অভিযোগে আটক মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বিএনপির এমপিপুত্র খাইরুল ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ সংসদে বিতর্ক

বারহাট্টায় ২ সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ০১আহত ০৭

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩০৪ পঠিত

নেত্রকোনার বারহাট্টায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোফাজ্জল হোসেন(৪০) নামের একজন নিহত হয়েছে নিহত মোফাজ্জল বারহাট্টা উপজেলার মহাজনপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে।

সংঘর্ষ হওয়া দুটি সিএনজির মধ্যে একটির চালক ছিল সোমবার ১৯ মে দিবাগত রাত প্রায় সাড়ে ১০টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ আঞ্চলিক সড়কের স্বল্প দশাল এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় বারহাট্টা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আহতদের উদ্ধার করে বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দূর্ঘটনায় গুরুতর আহত হওয়া অন্য যাত্রীরা হলেন বারহাট্টা উপজেলার নোয়াগাঁও গ্রামের হেলিম মিয়া (৩৯)মোছা. রুপা আক্তার (২২), একামনি( ২০), আব্দুল হাকিম (৫৫), নার্গীস আক্তার (৩৫), মো.নাসির মিয়া (২২) ও গুমুরিয়া গ্রামের বাদশা মিয়া।

গুরুতর আহত যাত্রী বাদশা মিয়া জানায়: আমি নেত্রকোনা থেকে বারহাট্টায় আসতেছিলাম। হঠাৎ বারহাট্টা বাজারের আগে স্বল্প দশাল এলাকায় এসে সিএনজি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়।এক পর্যায়ে আমি আর কিছুই বলতে পারিনি দু’টি গাড়িই বেপরোয়া ভাবে চালাচ্ছিলো।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন: আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে সেখানে গিয়েছিলাম । একজন স্পটেই মারা গেছে।অন্যদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে,, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া ও আইনী প্রক্রিয়া চলছে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News