মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

নেত্রকোনায় স্কুল ছাত্রীকে প্রকাশ্যে যৌননিপীড়ন অপরাধীদের আগাম জামিন বাতিলের দাবিতে মানববন্ধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩১৩ পঠিত
0-0x0-0-0#

নেত্রকোনা পৌরশহরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত, শারিরীকভাবে লঞ্চিত করার প্রতিবাদে অভিযুক্ত অপরাধীদের আগাম জামিন বাতিল এবং ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নেত্রকোনা শহীদ মিনারের সামনের সড়কে নেত্রকোনার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এসময় বখাটে যুবকের শাস্তি দাবি করেন।

এসময় উক্ত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সাব্বির আহমেদ ও অলি এবং সঞ্চালনা করেন তারেক মিয়া। এসময় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন: শিক্ষার্থী শাহ আলম, রফিকুল ইসলাম,গাজী আব্দুর রহিম, আনোয়ার হোসেন,সাবিকুন নাহার অনন্যা শেখ, রাজীব, মোতালেব খান ও নিদুল।

এসময় সাধারণ ছাত্র ছাত্রীরা বলেন: এই বখাটে যুবকের শাস্তি দ্রুত না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবে ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রশ্ন রেখে বলেন : আসামি চারজন অথচ একজনের ও বিচার হয়নি। ভুক্তভোগীর পরিবার আতঙ্কের মধ্যে বখাটেদের হুমকি ও অত্যাচারে দিনযাপন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News