
নেত্রকোনার মোহনগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে সেনাবাহিনী। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে এলাকায় শান্তি প্রতিষ্ঠায় সংবাদিকদের সহযোগিতা চান তাঁরা।
আজ সোমবার ( ১৯ আগষ্ট ) বিকাল সাড়ে চারটায় মোহনগঞ্জ মহিলা কলেজে স্থাপিত অস্থায়ী সেনাক্যাম্পে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মেজর মো. মর্তুজা হোসেন ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হিরু শেখ, সার্জেন্ট আবু সাইদ, সার্জেন্ট শাহজাহানসহ অন্যান্য সেনা সদস্যরা উপস্থিত ছিলেন । সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম সারোয়ার খোকন, এম এস দোহা, মোঃ কামরুল ইসলাম রতন, আবুল কাসেম আজাদ, হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল, মানিক তালুকদার ও শ্যামল চৌধুরী ।
মতবিনিময় সভায় মেজর মো. মর্তুজা হোসেন বলেন,
থানা নিরাপত্তা প্রদান, যৌথ টহল পরিচালনা করা, সংখ্যালঘুদের উপাসনালয়গুলো হামলা থেকে রক্ষা করা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলদারী রোধ সহ এলাকার শান্তি-শৃঙ্খলার উন্নয়নে কাজ করছে সেনাবাহিনী। এতে স্থানীয় সাংবাদিক সহ উপজেলার সকল শ্রেণি পেশার লোকজনের সহযোগিতা কামনা করেছেন।এদিকে সেনাবাহিনীর ঢহল শুরু হওয়ার মোহনগঞ্জ জনগণের মধ্যে আতঙ্ক কেটে স্বস্তি ফিরে এসেছে।
Leave a Reply