মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ! পরকীয়ার অভিযোগ গ্রামবাসীর হাতে আটক Content Creator রিপন মিয়া শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত রাজধানীর তিন ক্যাম্পাসে ছাত্রদল- ছাত্রশিবির দফায় দফায় সংঘর্ষ সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে ব্যয় ২০০০ কোটি টাকা মোহনগঞ্জে কর্মস্থলেই অসুস্থ- রক্তবমির পর প্রাণ গেল স্বাস্থ্য কর্মকর্তার কুড়িগ্রামে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৩০ মেট্রিক টন চাল,একমুঠোও জোটেনি ক্ষতিগ্রস্ত মানুষের ভাগ্যে জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ

আনন্দমুখর পরিবেশে বিজিইপিএ-এর বনভোজন ও নবীন বরণ সম্পন্ন

আলিফ আরিফা গাজীপুর প্রতিনিধ :
  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৯০৪ পঠিত

বাংলাদেশ সরকারি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিজিইপিএ) এর বার্ষিক বনভোজন, মিলন মেলা ও নবীন বরণ আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১লা মার্চ) ২০২৪ইং গাজীপুরের কালিয়াকৈর উপজেলাধীন মধ্যপাড়া ইউনিয়নের শাহীনবাগ রিসোর্টে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক ও গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত। আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ আলতাফ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা: আলতাফ হোসেন,সঞ্চালনায় ছিলেন আবিদা সুলতানা।

আরও উপস্থিত ছিলেন প্রফেসর নজরুল ইসলাম,জাতীয় সংসদ মেডিকেল এর সিনিয়র ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ আনিসুর রহমান,মোঃ রুবেল, আনজুমান আরা বেগম, মোঃ লবলু মিয়া,মোহাম্মদ রাফি উদ্দিন রনি, মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ সালাম শান্ত বলেন, তথ্য প্রযুক্তির যুগে আমাদের যান্ত্রিক জীবনে পরিবারের সকল সদস্যদের নিয়ে মাঝে মাঝে এরকম মিলন মেলার আয়োজন করা খুব জরুরী।

এতে করে পরিবারের লোকজন একে অপরকে ভালভাবে নিতে পারে এবং সৌহার্দ্য বৃদ্ধি পায়। বিশেষ করে সন্তানদের জন্য বছরে এক দুবার এ জাতীয় প্রোগ্রাম হলে ভাল হয়।এই সংগঠনের সাধারণ সম্পাদক ডা: আলতাফ হোসেন বলেন: আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি,আগামী প্রজন্মকে আরও বেশি গতিশীল করতে এমন মিলন মেলার বিকল্প নেই। এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। পড়াশুনার পাশাপাশি এ ধরনের আয়োজনে ছেলেমেয়েদের অংশগ্রহণ করানো আমাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। পেশাজীবিদের স্বপরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান আনন্দঘন হয়ে ওঠে।
দিনব্যাপী এ আয়োজনে পেশাজীবিদের স্বপরিবারে অংশগ্রহণে দুপুরের খাবার পর একাধিক ইভেন্টে ছোট বড় সকলেই প্রতিযোগীতায় অংশ নেন। পরিশেষে৷ বিজয়ীদের মুল্যবান পুরস্কার দেওয়া হয়। এবং লটারি ড্র এর মাধ্যমে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News