
আজ ২১ ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফয়েজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন: জনাব মোহাম্মদ হারুন অর রশিদ , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃসাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ লুৎফর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জনাব শাহ্ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
Leave a Reply