সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কলমাকান্দায় ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার-০২

অনলাইন ডেস্ক :
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২৯২ পঠিত

কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত আড়াই বছর বয়সী শিশু জুনাইদ মিয়াকে পিটিয়ে হত্যার মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন: কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. হানিফ মিয়া (২৭) ও একই গ্রামের মো. ফারুক মিয়া (২২)। এর আগে, গত ৩১ ডিসেম্বর হত্যার ঘটনা ঘটে। ওই দিনই মামলার প্রধান আসামি হাতেম আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এখনো তিনি কারাগারে রয়েছেন। ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায়: উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান আছে। গত ৩১ ডিসেম্বর দুপুরে হাতেম আলীর ছেলেসহ অন্যরা আব্দুল মালেকের কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এ সময় আবুল মালেকের স্ত্রী মোছা. মোমেনা খাতুন বাধা দেয়। এতে হানিফ ও ফারুকসহ আরও কয়েকজন মিলে মোমেনার ওপর চড়াও হয়। একপর্যায়ে কাঠের রুল দিয়ে আঘাত করতে গেলে মোমেনার কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় লাগে। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় জুনাইদের।

এ ঘটনায় ওই দিন রাতেই জুনাইদের বাবা আব্দুল মালেক বাদী হয়ে হামলাকারী হানিফ ও ফারুকসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনকে আসামি করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে পুলিশের পাশাপাশি র‍্যাবও আসামিদের ধরতে অভিযানে নামে। ময়মনসিংহ র‍্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক মো. আনোয়ার হোসেন বলেন: আসামিদের কলমাকান্দা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন: গ্রেপ্তারকৃতদের নিয়ে আসার জন্য আমাদের একজন অফিসার গিয়েছেন। এখনো এসে পৌঁছায়নি। এ মামলার প্রধান আসামি হাতেম আলীকে ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয়েছিল। এখনো তিনি কারাগারে রয়েছেন। মামলাটি তদন্ত করা হচ্ছে। এদিকে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News