সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় ম্যারাথন- দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫৬ পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে নেত্রকোনা ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে রানার্স কমিউনিটি নেত্রকোনা কৃর্তক বিজয় দিবস রান ২০২৩ আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ৬টায় মোক্তাপাড়া খেলার মাঠ থেকে দৌড় শুরু হয়ে ১৬ কিলোমিটার এবং সাড়ে সাত কিলোমিটার দৌড়ে কাইলাটি কিড্ডি কিংডম গিয়ে শেষ হয়।

এই প্রতিযোগিতায় জেলার এবং জেলার বাহিরের বিভিন্ন বয়সের ১৫০ জন প্রতিযোগী ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে।১৬ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন পাবনার মোহাম্মদ ইমরান হাসান,প্রথম রানার্সআপ শাহিন আলম, দ্বিতীয় রানার্সআপ মোহাম্মদ খাইরুল ইসলাম।

১৬ কিলোমিটার পঞ্চাশোর্ধ বয়স ভিত্তিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় বিপ্লব কুমার সরকার প্রথম রানার্সআপ নেত্রকোনার রফিকুল ইসলাম এবং সাড়ে সাত কিলোমিটার দৌড়ে চ্যাম্পিয়ন হয় কুড়িগ্রামের আমির হোসেন আমু, প্রথম রানার্সআপ শেখ জহিরুল ইসলাম,
দ্বিতীয় রানার্সআপ নুর ইসলাম খান।

এই প্রতিযোগিতায় ১৬ কিলোমিটার এর জন্য
দুই ঘন্টা ৪৫ মিনিট এবং সাড়ে সাত কিলোমিটার এর জন্য এক ঘন্টা ৩৫ মিনিট সময় নির্ধারণ করা হয়।
পরে আয়োজক কমিটির এডমিন প্যানেলের সদস্য আব্দুল মোমেন,মোয়াজ্জেম হোসেন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন: ঝিনিুক মাহমুদ ও কিড্ডি কিংডম পার্কের প্রতিষ্টাতা শোয়েব তানভীর হিমেল, সৌরভ বিশ্বাস,শেখ ফরিদ আল মামুন,স্বাগত আচার্য,আশিকুর রহমান,প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি আব্দুর রহমান সহ অন্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News