
আজ ১৪ ডিসেম্বর, শহিদ বুদ্ধিজীবী দিবস নেত্রকোণা জেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালিত হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ পারভেজ মহোদয়সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply