শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের আড়ালে লুট পাট, বাজেট বাড়ে, কমে রাস্তার আয়ু নেত্রকোনায় মাদক-ইভটিজিংবিরোধী সচেতনতা মূলক সেমিনার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন শিশুদের হাতেই সবুজ ভবিষ্যতের বীজ” নেত্রকোনায় সবুজ পৃথিবীর স্বপ্ন ময়মনসিংহ ভালুকা বাহারতা মোড়ে সিএনজি-হায়েস-অটো ত্রি*মুখী  সংঘর্ষন   বর্ষা মৌসুমে মুমূর্ষু রোগীদের ভরসা শাকিলের স্পিডবোট, বিনামূল্যে জরুরি নৌযান সেবা মদনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ঢাকতে  ঔষুধ  পুড়ালেন পুস্টোরকিপার  মদনে পাচারের সময় ১০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ২ দিল্লিতে শেখ হাসিনার ভাষণ: ঢাকায় কেন উদ্বেগ? ৫ আগস্টের ‘রাজনৈতিক ভূমিকম্প’ও নেপথ্যের সমীকরণ!

নেত্রকোনায় এমপিওভুক্তির দাবিতে প্রতিবন্ধী স্কুলের শিক্ষক-শিক্ষার্থীর মানববন্ধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৪৩৯ পঠিত

নেত্রকোনায় এমপিওভুক্তির দাবিতে ও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক,শিক্ষার্থী,অভিবাবক ও এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করে।আজ ১৯ ই নভেম্বর রবিবার দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ২৫ বছরেও নেত্রকোনা সদর উপজেলার সাজিউড়া গ্রামে পল্লী উন্নয়ন সংস্থার অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়টির এমপিওভুক্ত হয়নি এর আগেও বিদ্যালয়টির দুরবস্থার কথা তুলে ধরতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্যে নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মানববন্ধনে বক্তব্য রাখেন: বিদ্যালয়টির প্রধান শিক্ষক দৃষ্টিপ্রতিবন্ধী হাবিবুর রহমান,হালিমা খাতুন,নারায়ণ চন্দ্র সরকারসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন: বিদ্যালয়টিতে বর্তমানে ১৬৪ জন শিক্ষার্থী ও ১৪ জন শিক্ষক রয়েছেন। প্রতিষ্ঠার পর থেকে এলাকাবাসি,বিত্তশালীদের দান অনুদানে কোনমতে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। এমপিওভুক্তি না হওয়াসহ অবকাঠামোগত উন্নয়নও হয়নি। এতে করে শিক্ষার্থীরা যেমন মানসম্মত লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে,তেমনি শিক্ষকেরাও অর্থিক সংকটে ভুগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News