বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে দুস্থের চাল আত্মসাৎ : ইউপি চেয়ারম্যান বরখাস্ত

অনলাইন ডেক্স :
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৮১ পঠিত

আত্মসাতের অভিযোগে নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে

গত মঙ্গলবার স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বিষয়টি  নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে : গত ঈদুল ফিতরে দুস্থদের জন্য সরকারি বরাদ্দের চাল চেয়ারম্যান তার নিজের লোকজন দিয়ে মাস্টার রোলে ভুয়া টিপসই দিয়ে আত্মসাৎ করেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে তদন্তে নামে কর্তৃপক্ষ। এতে ঘটনার সত্যতা প্রমাণিত হয়।

পরে ৮৭ জন দুস্থের চাল আত্মসাৎ করার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর প্রতিবেদন দাখিল করেন ইউএনও।
এ ছাড়া ভুক্তভোগী ও ইউপি সদস্যদের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক।

কয়েক দফা তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে গত মঙ্গলবার নায়েকপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার,পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

এর আগে ২০০৩ থেকে ২০১১ সালের জুন পর্যন্ত উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুসলেহ উদ্দিন ভূঁইয়া। সেই সময়েও তার বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ছিল।

২০০৮ সালে দুস্থদের দুই হাজার কেজি চাল কালো বাজারে বিক্রির দায়ে জেলও খেটেছেন তিনি। পরে ২০২২ সালের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকে নিয়ে চেয়ারম্যান পদে লড়ে পরাজিত হন। এ সময় চেয়ারম্যান নির্বাচিত হন হাবিবুর রহমান। পাঁচ মাস পর চেয়ারম্যান হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেলে উপনির্বাচনে তিনি চেয়ারম্যান হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News