শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

কেন্দুয়ায় ইভটিজিং-এ প্রতিবাদ- সাকিব হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৯৫ পঠিত

নেত্রকোনার কেন্দুয়ায় ইভটিজিং- এ প্রতিবাদ করায় সাকিবকে হত্যা করা হয় এবং হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার গন্ডা ইউনিয়নের স্থানীয় এলাকাবাসী।

উপজেলার সান্দিকোনা-গন্ডা রোডের গন্ডা ইউনিয়ন পরিষদের সামনে সাকিবের বাবা শান্ত মিয়াসহ শত শত নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা শনিবার (৪ নভেম্বর) বিকালে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে সাকিব হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসি দাবীতে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী (বাসক) সাধারণ সম্পাদক মামুনুল কবীর হলি সাকিবের বাবা শান্তু মিয়া,বোন পুষ্প আক্তার, প্রতিবেশী বিল্লাল হোসেন আকন্দ ও মাজাহারল প্রমূখ।

তারা আরো বলেন: সাকিব হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

উল্লেখ্য যে: গত ২৩ অক্টোবর রাতে মনকান্দা এলাকায় ওয়াজমাহফিল চলার সময় এলাকার ইমরান,শাহিন, স্বপন,আজিজুল,আনোয়ারসহ আরো কয়েকজন উশৃংখল বখাটে যুবক মাহফিলে আসা কয়েকজন মহিলাকে ইভটিজিং করার সময় সাকিব প্রতিবাদ করে।

মাহফিল শেষে রাতে সাকিব বাড়ি ফেরার পথে তাকে ঐবখাটে যুবকসহ আরো কয়কজন মিলে উপর্যুপরি মারাত্মক ভাবে চোখে ও অন্ডকোষে মারাত্মক আহত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে এলাকাবাসী আহত সাকিবকে দ্রুত চিকিৎসা সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করেন। বৃহস্পতিবার (০২ নভেম্বর) সকালের দিকে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাকিব বিকাশ কোম্পানিতে কর্মরত ছিলেন।

উপজেলার গন্ডা ইউনিয়নের সংশ্লিষ্ট ইউপি সদস্য আলী উসমান এবং তার বাবা শান্ত মিয়া তাদের প্রতিক্রিয়ায় বলেন : মূলত ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাকিব খুন হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ এলাকায় শত শত মানুষ মানববন্ধনে অংশ নেন। আমরা এই খুনের ঘটনার দায়ীদের দ্রুত গ্রেফতার ও উপযুক্ত বিচার চাই। তারা আরও বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আসামীরা এখনো গ্রেফতার হয় নাই।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো.এনামুল হক বলেন: এই ইভটিজিংয়ের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে সাগররের বাবা শান্ত মিয়া বাদী হয়ে গত ২৭ অক্টোবর ৩২৩,৩২৬,৪০৭,৩৭৯ মূল ধারায় থানায় মামলা করেছিলেন। মামলাটি এখন হত্যা মামলা হিসাবে গণ্য হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News