শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খাঁজে আলী খাঁনের দাফন সম্পন্ন নেত্রকোনায় ৪নং সিংহের বাংলা ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম ও আলোচনা সভা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা

আটপাড়ায় ৫২ তম সমবায় দিবস পালিত

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৩২১ পঠিত

নেত্রকোণার আটপাড়া উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ এর আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে ‘‘সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যে, দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয় ।

সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম। উপজেলা সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা।

এ সময় উপস্থিত ছিলেন: মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ, সহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ
শিরোনাম...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News