
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র বিদায়জনিত সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসানকে বরণ করা হয়েছে।
গতকাল বুধবার (১নভেম্বর) অফিসার্স ক্লাবের হলরুমে বিদায় ও নবাগত ইউএনওকে বরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে অফিসার্স ক্লাব।
এ সময় বিদায়ী উপজেলা নির্বাহী শেখ জাহিদ হাসান প্রিন্সকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং নবাগত ইউএনও মোঃ খবিরুল আহসানকে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) ও অফিসার্স ক্লাবের সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান এর সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন: সহকারী কমিশনার( ভূমি) নাজনীন আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান শাহীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এম এ আওয়াল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আনিসুর রহমান খান।
উপজেলা শিক্ষা অফিসার মো. মফিজুল হক , উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হাসান, উপজেলা সমবায় অফিসার তরুলতা সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর মো. মতিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার জোবায়ের আল মাহমুদ, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) প্রকৌশল গোলাম মর্তুজা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তাফা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ অফিসার্স ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ ১ বছর ৯ মাস দায়িত্ব পালনের পর বর্তমানে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের স্থলাভিষিক্ত হলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান। নবাগত ইউএনও ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে যোগদান করেন। তিনি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বাসিন্দা।
Leave a Reply