বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ পঠিত

২৮শে অক্টোবর ঢাকায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নেত্রকোণা জেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন:নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব. সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল,এনটিভি ষ্টাফ রিপোর্টার ভজন দাস সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, বাংলাভিশনে সিনিয়র রিপোর্টার ম.কিবরিয়া চৌধুরী হেলিমসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা নিহত রফিকুল ইসলাম ভূইয়ার ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়াও মানববন্ধন চলাকালে সাংবাদিকরা বলেন: পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা এবং মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে।

সাংবাদিকরা সমাজ ও দেশের মানুষের জন্য কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে তারা এখন নিরাপত্তাহীনতায় ভূগছেন। আমরা দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News