মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

কেন্দুুয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে যুবককে নৃশংসভাবে হত্যা

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৬৭ পঠিত

নেত্রকোনার কেন্দুুয়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে আশরাফুল বাদশা (১৮) এক যুবককে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে,নিহত বাদশা উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ার আবুল কাশের ছেলে।

ঘটনাটি ঘটে:রবিবার ২৯অক্টোবর সন্ধ্যায় উপজেলার মোজাফরপুর ইউনিয়নের ছয়দুন গ্রামের তবিয়ারগাতী পাড়ায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়: একই পাড়ার আবুল কাশেমের বাড়ির ছেলেরা আবুল হাসেমের বাড়ির ছেলেদের সাথে বাড়ির সামনে ব্যাডমিন্টন খেলা করছিল।এই সময় ফ্লাওয়ার নিয়ে তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত ঘটে।

এসময় আবুল হাসেমের ছেলে সারোয়ার(২২)আবুল কাসেমের ছেলে বাদশাকে (১৮) কিরিচ দিয়ে উপর্যুপরি আঘাত করলে মারাত্মক ভাবে আহত হয় বাদশা।পরে আহত বাদশাকে পাশের কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোজাফফরপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা এলাকায় না থাকায় সংশ্লিষ্ট ইউপি মেম্বার মো:আব্দুল বারেক খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: সাধারণ ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বাদশা খুন হয়,যা খুবই মর্মান্তিক ও দু:খজনক।

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক(ওসি) মো:এনামুল হক খুনের ঘটনা নিশ্চিত করে বলেন:ঘটনাস্থল আমি ও এএসপি সার্কেল সরেজমিনে পরিদর্শন করেছি লাশ তাড়াইল থানায় আছে আজ সোমবার ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। মামলার অভিযোগের ভিত্তিতে এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.6 | Developed by Shahin | ব্যবহার বিধি দেখুন
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • কার্ড শুরু: 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করে এডিটর চালু করুন।
  • শিরোনাম এডিট: টেক্সট বক্স থেকে শিরোনাম ছোট বা বড় করতে পারেন। শিরোনাম খুব বড় হলে কার্ডের সৌন্দর্য নষ্ট হতে পারে, তাই ২-৩ লাইনের মধ্যে রাখা ভালো।
  • ফন্ট এডজাস্ট: শিরোনাম বড় হলে ফন্ট সাইজ (Range) কমিয়ে এডজাস্ট করুন।
  • কালার সেটিংস: আপনার ব্র্যান্ডের সাথে মিল রেখে ব্যাকগ্রাউন্ড ও বর্ডার কালার পরিবর্তন করুন।
  • লোগো ও ইমেজ: প্লাগইনটি অটোমেটিক পোস্টের ফিচারড ইমেজ এবং ওয়েবসাইটের লোগো গ্রহণ করবে।
  • ডাউনলোড: জেনারেট হওয়ার পর 'ডাউনলোড করুন' বাটনে ক্লিক করে ইমেজটি সেভ করুন।
  • সতর্কতা: ইমেজ জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় লাগতে পারে, এই সময়ে পেজ রিফ্রেশ করবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News