সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

মদনে বিএনপি’র সভাপতি-সহ ১৯ নেতাকর্মী কারাগারে

শহীদুল ইসলাম মদন প্রতিনিধিঃ
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২৯২ পঠিত

নেত্রকোনা মদন উপজেলার বিএনপির সভাপতি সহ ১৯ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার ২২ অক্টোবর এই আদেশ দেন নেত্রকোনা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেনের আদালত।

নাশকতার মামলা আসামিরা হলেন: উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক ফজলে এলাহী টুটন, মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান উদ্দিন আকন্দ, নায়কপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নান্টু চৌধুরী, উপজেলা বিএনপি’র নেতা আতাউর রহমান খান নয়ন সহ বিএনপির ১৯ নেতাকর্মীদের কারাগারে প্রেরণ করেছে।

জানা যায়, রবিবার উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার সহ ১৯ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। কিন্তু জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে: ১ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বাড়িতে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন বিএনপির নেতাকর্মীরা- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মদন থানার পুলিশ।

ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বিএনপির ২৯ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০/২০০ জনের বিরুদ্ধে মামলা করে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫ (৩) তৎসহ ১৯০৮ সনের বিস্খোরক আইন (সংশোধনী) ২০০২ এর ৪/৬ ধারা আইনে মামলা করে মদন থানার এস আই শাহজাহান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News