
আটপাড়া উপজেলা প্রেসক্লাব সংলগ্ন ও হাসপাতাল ২নং গেইট এর রাস্তাটি বন্ধ করে দেওয়ায় ৫০ হাজার মানুষের যাতায়াতের ভোগান্তির শিকার হয়েছে, এর দাবীতে জনসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ রোববার সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরার নেতৃত্বে শুনই ইউনিয়নের সাধারণ সম্পাদক তানভীর হাসান খান কামালের পরিচালনায় বক্তব্য রাখেন: উপজেলা যুব লীগের সভাপতি নিজামইয়ার খান,
উপজেলা সাংবাদিক ফোরামেরসভাপতি রাশেদুল হাবিব ভুঁইয়া ইকবাল,উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির
সাধারণ সম্পাদক খলিলুর রহমান খান কানন,উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার জাহান সাগর।
Leave a Reply