
নেত্রকোনা সদর উপজেলা ৪নং সিংহের বাংলা ইউনিয়নের সৈদপুর-মোবারকপুর এলাকায় চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মেয়ে জামাই পেটালো শ্বশুর বাড়ির লোকজন এই নিয়ে নেত্রকোনা মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে : মৃত সোনা মিয়ার ছেলে মাসুমের(৩০) সাথে একই এলাকার আছর উদ্দিনের মেয়ে তাছলিমার তিন বছর পূর্বে বিয়ে হয়। তাদের একটি ১বছরের ছেলে সন্তান ও আছে। বিবাহের পর থেকে নানান বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হতো। এই বিষয় নিয়ে তাছলিমা প্রায়ই নানান রকম মিথ্যা বানিয়ে তার বাবার কাছে স্বামীর নামে অভিযোগ করত। বাবা ও মেয়ের কথা বিশ্বাস করে মেয়ের জামাইকে নানান রকম হুমকি ধমকি দিতেই থাকতো।
এই ঘটনার জেরে গত শনিবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিখে মাসুম মিয়া সৈয়দপুর বাজারে সাদিকুলের চায়ের দোকানে চা খেতে যায় এমন সময় মাসুমর দাদা শশুর বকুল মিয়ে দোকান থেকে ডেকে নিয়ে যায় আছর উদ্দিনের হুকুমে লুৎফুর রহমান হাতে থাকা গামছা দিয়ে গলায় পেজ দিয়ে মাটিতে ফেলে দেয় সাথে সাথে বকুল মিয়া,রনি মিয়া, সুমন মিয়া শামিম মিয়া সুমামা আক্তারসহ আরো অনকেই লোহার রড এলোপাথাড়ি মেরে ফেলার উদ্দেশ্যে মারধর করে মাসুমকে এ সময় মাসুমের সাথে থাকা মোবাইল ফোন ও নগত ৭.৫০০ টাকা নেওয়ার ও অভিযোগ উঠেছে।
মাসুমের চিৎকার শুনে জালাল উদ্দিন ও বাবুল মিয়া ঘটনাস্থলে মাসুমকে আধমরা অবস্থায় উদ্ধার করে নেত্রকোনার সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। মাসুমের ডান চোখ ও শরিলের অবস্থা জটিল হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং হসপিটালে প্রেরণ করে।
Leave a Reply