সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নেত্রকোনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলে নেওয়ার অভিযোগ নেত্রকোনায় জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোণা জেলা প্রশাসকের বাণী নেত্রকোনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে Human Aid International-এর আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী

সারাদেশের ন্যায় নেত্রকোনায় ১২ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ডেইলি নেত্র নিউজ ডেক্স :
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ পঠিত

নেত্রকোনা সড়ক বিভাগের চারটি সড়কে নির্মিত মোট ১২ টি সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ১৯ অক্টোবর দুপুরে ভিডিও কলে দেশব্যাপী ১৫০টি সেতু,১৪টি ওভারপাস ও নবনির্মিত অন্যান্য অবকাঠামোর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এতে নেত্রকোনা জেলার ১২টি সেতুও উদ্বোধন করা হয়। এ সময় নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ তার সম্মেলন কক্ষ থেকে উদ্বোধন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এসময় জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, এন এস আই উপ পরিচালক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আশিক নূর, পৌর মেয়র নজরুল ইসলাম খান,সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন,ডেপুটি সিভিল সার্জন ডা.অভিজিৎ লৌহসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন জেলার অন্যান্য দপ্তর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

এতে জেলার ১০ উপজেলার মধ্যে ৪ টি সড়কে ৮২ কোটি টাকা ব্যায়ে মোট ৫১৮ মিটার দৈর্ঘ্যের ১২ টি সেতু নির্মিতি হয়। সড়ক বিভাগ জানায়, মহিষখলা, বাউসী, নিশ্চিন্তপুর, তেঘরিয়া, গুমাই, আশারানী, বাবনী, ছোট বাবনী, বাহাদুর কান্দা, জিঞ্জিনিয়া, বিশিউড়া ও দুর্গাপুর সেতু।

এছাড়াও বিগত ২০০৮ সন থেকে ২৩ পর্যন্ত সড়ক বিভাগের আওতায় এই জেলায় মোট ৬৮ টি সেতু এবং ১৭০ টি কার্লভার্ট নির্মাণ করা হয়।
১৯৯২ সনে প্রতিষ্ঠিত নেত্রকোনা সড়ক বিভাগের অধীনে নেত্রকোনা সড়ক বিভাগের আওতায় উপ বিভাগ এবং কেন্দুয়া সড়ক উপ বিভাগ অর্থাৎ ২ টি উপ বিভাগ রয়েছে।

এ সড়ক বিভাগের আওতায় মোট ১৪ টি সড়ক রয়েছে। যার দৈর্ঘ্য ৩৭১.৯০ কিলোমিটার সড়কসমূহের মধ্যে ১টি আঞ্চলিক মহাসড়ক যার দৈর্ঘ্য ৫১.২০ কিলোমিটার এবং ১৩ টি জেলা মহাসড়ক যার দৈর্ঘ্য ৩২০.৭০ কিলোমিটার রয়েছে। সড়কসমূহ নেত্রকোনা জেলার ১০ উপজেলায় বিস্তৃত

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News