সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা নেত্রকোনায় আল- মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসকে ক্রেস ও ফুলের শুভেচ্ছা নেত্রকোনায় নবাগত জেলা প্রশাসক সাইফুর রহমানের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নেত্রকোনায় মশাল মিছিল থেকে আটক নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী নেত্রকোনা জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত সারাদেশে নির্বাচনী হাওয়া বইছে,কেউ ঠেকাতে পারবে না – নেত্রকোনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেত্রকোনা জেলার ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা নেত্রকোনায় পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও বাড়ি ঘরে হামলা গুরুতর আহত ০১  নেত্রকোনায় অপূর্ব পালের ফাঁসির দাবিতে খেলাফত আন্দোলনের মানববন্ধন কর্মসূচি 

কেন্দুয়ায় শেখ রাসেল ৬০তম জন্মবার্ষিকী পালিত

আসাদুল করিম মামুন কেন্দুয়া প্রতিনিধি :
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৮১ পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী আজ। ১৯৬৪ সালে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেলের জন্ম হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। সেদিন ঘাতকচক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি শিশু রাসেলও।

শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয় এই প্রতিপাদ্যের আলোকে নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৮অক্টোবর) শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, শেখ রাসেলের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবসে কেন্দুয়া উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কেন্দুয়া থানা, কেন্দুয়া ফায়ার সার্ভিস, কেন্দুুয়া পৌরসভা, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আতিকুর রহমান একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনে অংশ গ্রহণ করেন।

শেখ রাসেল দিবসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল কাদির ভূঞা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.রাজিব হোসেন, কেন্দুয়া থানা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল বলেন, শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম শেখ রাসেল সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে।

এসময় বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী, মো.বজলুর রহমান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লা আল ফারুক ছানা, ইউপি চেয়ারম্যান মো.জাকির আলম ভূঞা, কামরুজ্জামান খান সোহাগ, মো.এনামুল কবীর খান, আব্দুস ছালাম বাঙ্গালী, কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবু রাখাল বিশ্বাস, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দসহ সূধীজন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023-2025 Daily Netrakona News